ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে আরও ৪০ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এছাড়া, ঢাকা বিভাগে ৭, বরিশাল বিভাগে ৭, চট্টগ্রাম বিভাগে ৬, খুলনা বিভাগে ৩ এবং ময়মনসিংহ বিভাগে ১ জন রোগী ভর্তি হয়েছেন।
২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছে।
২০২৩ সালে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।