× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী আরেক সংগঠককে পেটালো ছাত্রলীগ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ।

২৪ জানুয়ারি ২০২৫, ১৬:৪৬ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

পাবনার ঈশ্বরদীতে এক মাসের ব্যবধানে বৈষম্যবিরোধী আন্দোলনের আরেক ছাত্র সংগঠক ইব্রাহিম রহমানকে (২১) লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ।

আজ (২৩ জানুয়ারি)রাত আনুমানিক ১০ টার দিকে ঈশ্বরদী সরকারি কলেজ গেটের সামনে পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দীন বিপ্লবের ব্যক্তিগত কার্যালয়ের গলিতে হামলার এই ঘটনা ঘটে।
আহত ইব্রাহিম শহরের পুর্ব টেংরী এলাকার মৃত আব্দুস সালাম ডালুর ছেলে ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

হামলাকারীরা হলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৌর শাখা নেতা শাকিল হোসেন (২২) ওরফে পাতি শাকিল, রিফাত হোসেনহ (২৩) তাদের সহযোগি আরও কয়েকজন।
এর আগে গত বছরের ২১ ডিসেম্বর দুপুরে ছাত্রলীগ নেতা শাকিলের নেতৃত্বে ৭/৮ জন বৈষম্য আন্দোলনের আরেক সংগঠক তানজিদুর জাহান দিহানকে হত্যার চেষ্টা স্বরূপ পিটিয়ে আহত করে।

আহত ইব্রাহিম জানান, ঘটনার সময় তার বন্ধু শান্তকে নিয়ে সরকারি কলেজ গেট সংলগ্ন চায়ের দোকানে চা পান করতে যান। এসময় শাকিল ও রিফাতের নেতৃত্বে বেশ কয়েকজন লোহার পাইপ, চাপাতি ও পিস্তল হাতে নিয়ে তার উপর হামলা করেন। সেখানে তারা পিটিয়ে ইব্রাহিমকে আহত করেন। এ সময় শাকিল পিস্তল বের ইব্রাহিমকে গুলি করার চেষ্টা করেন। কিন্তু দোকানদারগন অস্ত্রধারী শাকিলকে বাধাগ্রস্থ করেন। 

পরে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দায়িত্বরত চিকিৎসক তাসনিম তাবাসসুম স্বর্ণা জানান, ইব্রাহিমকে পিটিয়ে আহত করেছে। তাকে চিকিৎসা দিয়ে বাড়িতে প্রেরন করা হয়েছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম শহিদ জানান, হামলার খবর পেয়েই ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলামকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের ধরতে পুলিশের বেশ কয়েকটি দল অভিযান শুরু করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.