× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে দাগনভূঞা বালক-বালিকা দল

ইমাম হোসেন খাঁন, দাগনভূঞা(ফেনী) প্রতিনিধি|

২৪ জানুয়ারি ২০২৫, ১৭:৪৭ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

ফেনীতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) এর পরশুরামকে হারিয়ে সেমিফাইনালে গেল দাগনভূঞা উপজেলা বালক-বালিকা দল। 

বৃহস্পতিবার দুপুরে ফেনীর ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য কাজী ইফতেখারুল আলম এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার খেলায় পরশুরাম বনাম দাগনভূঞা প্রতিদ্বন্দ্বিতা করে। এতে দাগনভূঞা উপজেলা বালক-বালিকা উভয় দল জয়লাভ করে। এর মধ্যে দুপুর দেড়টায় বালিকাদের খেলা এবং দুপুর তিনটায় বালকদের খেলা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে সেমিফাইনালে মুখোমুখি হবে দাগনভূঞা বনাম ছাগলনাইয়া।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.