রংপুরে ৫ দিন ধরে দেখা মিলছে না সূর্যের, এতে কয়েক দিন ধরেই উত্তরাঞ্চলে বেড়েছে শীতের দাপট। শীতের তীব্রতা থেকে রেহাই পেতে গ্রামের মানুষেরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। ঘন কুয়াশার সঙ্গে সন্ধ্যার পর থেকে বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। সড়ক মহাসড়কে সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে। বুধবার সকাল থেকেই বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। অন্যদিকে, আলু, রসুন ও বোরো ধানের বীজতলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কৃষকেরা।
ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বেড়েছে শীতের দাপট। বাতাসের সঙ্গে বৃষ্টি মতো ঝরছে শীতের শিশির। আজ (২৪ জানুয়ারি) রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা আরো কয়েকদিন শীতের তীব্রতা থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিরা।
রংপুর জেলা আবহাওয়াবিদ মো. মোস্তাফিজার রহমান জানান, শুক্রবার সকাল ৬ টায় রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ছিল ১৩ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। তেঁতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। রাজারহাট সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।
ডিমলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।কোন বৃষ্টির আবাস নেই।
এ দিকে রংপুর জেলায় শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর হাসপাতালে চিকিৎসা নিতে আসা বেশির ভাগই শিশু ও বৃদ্ধ রোগী। যারা বেশি অসুস্থ হয়ে পড়েছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন জানিয়েছেন চিকিৎসকরা।