× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লোহাগড়ায় এনপিপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি ।

২৪ জানুয়ারি ২০২৫, ১৮:১৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

নড়াইলের লোহাগড়ায় ন্যাশনাল পিপলস পার্টির(এন পিপি) উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৪ জানুয়ারী) বিকাল ৪ টায় এনপিপির লোহাগড়া পৌর কার্যালয়ে এনপিপি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মো: হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো : বদরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যতম সমন্বয়ক এ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনপিপি নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেন,  সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,  এনপিপি নড়াইল সদর উপজেলা শাখার সভাপতি মো. মনিরুজ্জামান দাউদ, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মুক্ত,  এনপিপি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কাজী শওকত আলী, নজরুল ইসলাম, এনপিপি নেতা মো: বদিয়ার রহমান, কাজী জিয়াউর রহমান লোটাস, সৈয়দ গোলাম কিবরিয়া, রেজাউল করিম রিজু, ফিরোজ আহম্মেদ, জালাল আলী, শাহাদত শিকদারসহ প্রমূখ। 

মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক অ্যাডভোকেট ড.ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ' দেশের মানুষ নির্বাচন চায়, তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়। এজন্য দ্রুত সময়ে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। আগামী জাতীয় নির্বাচনে নড়াইল-২ আসনে ধানের শীষ প্রতিকের প্রার্থী বিজয়ী হবে ইনশাল্লাহ। আমরা নড়াইল-২ আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানকে উপহার হিসেবে দিতে চাই'। 

মতবিনিময় সভা শেষে জাতীয় পার্টি ( কাদের) লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মোঃ আবুল হোসেন চঞ্চলের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী এনপিপিতে যোগদান করেন। এ সময় প্রধান অতিথি তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।
এদিকে সন্ধায় লক্ষীপাশা যুবসমাজের উদ্যোগে ৩২ দলীয় কেরামবোর্ড খেলার শুভ উদ্বোধন করেন ড. ফরিদুজ্জামান ফরহাদ। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.