× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় অবহেলায় প্রসূতি-নবজাতকের মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর

আতিকুর রহমান আতিক , গাইবান্ধা প্রতিনিধি।

২৪ জানুয়ারি ২০২৫, ১৯:২৮ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ডিজিটাল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই হাসপাতালে হামলার ঘটেনা ঘটেছে। পরিস্থিতি সামলাতে না পেরে লাশ ফেলে পালিয়েছে ডাক্তারসহ হাসপাতাল কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে ফুলছড়ি উপজেলার বাগবাড়ি গ্রামের সবুজ মিয়ার স্ত্রী শিরিন আক্তারকে (২৬) সাঘাটা উপজেলার বোনারপাড়া ডিজিটাল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর কর্তব্যরত চিকিৎসক প্রসূতিকে সিজারের কথা বলেন। স্বজনরা চিকিৎসকের পরামর্শে সিজারের রাজি হলে রাত ১১টার দিকে নবজাতকের মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণে কিছুক্ষণ পর প্রসূতিও মারা যান।

স্বজনদের অভিযোগ, চিকিৎসকের অবহেলায় এমন ঘটনা ঘটেছে। এ হাসপাতালে গত তিন বছরে ১০ জনের বেশি রোগী ও নবজাতকের মৃত্যু হয়েছে। 
উপজেলা স্ব্যস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিয়া আফরিন বলেন, বিষয়টি শুনেছি; তবে বিস্তারিত জেনে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

এ ব্যাপারে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মনোরঞ্জন কুমার বর্মন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের জানান, তদন্তের মাধ্যমে হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.