× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় শীতজনিত রোগে ২ বৃদ্ধের মৃত্যু

আতিকুর রহমান আতিক , গাইবান্ধা প্রতিনিধি।

২৪ জানুয়ারি ২০২৫, ১৯:৩৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

গাইবান্ধায় শীতজনিত রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ  (২৪ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আসিফ উর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন জেলার সাঘাটা উপজেলার টেপা পদুমশহর এলাকার মৃত লালু শেখের ছেলে নইমুদ্দিন শেখ (৬০) এবং পলাশবাড়ী উপজেলার মনোহরপুর কাজিরবাজার এলাকার মৃত মাহাফুজার রহমানের ছেলে জুয়েল মিয়া (৫৫)। 

ডা. আসিফ উর রহমান বলেন, দুজনই শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। সম্ভাব্য সবধরনের চিকিৎসা দিয়েও তাদের বাঁচানো সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, টানা কয়েকদিন সূর্যের দেখা না মেলায় স্বাভাবিকভাবেই শীতের তীব্রতা বেড়েছে। ফলে হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। রোগীদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি।

শিশুরা ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি-কাশি ও বয়স্করা শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে আসছেন। তাদের চিকিৎসা দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বলেও জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.