চট্টগ্রামের সাতকানিয়ায় বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত ঘটে পুড়ে ছাই হয়ে গেছে কৃষকের বসতবাড়ি।কনকনে শীতে সব পুড়ে দিশেহারা পরিবারটি।
রবিবার (২৬ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত ঘটে। ক্ষতিগ্রস্ত মোহাম্মদ ঈসমাইল (৭০) সাতকানিয়ার কাঞ্চনার ৫নং ওয়ার্ড আব্দুর রহমান ডিলারের এলাকার বাসিন্দা।তিনি পেশায় একজন কৃষক ও তার ৮ ছেলেমেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর বেলা ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় পুরো বসতঘর।তাৎক্ষণিক আগুন লাগায় কোন কিছুই বের করতে পারেনি।এমনকি রাতে ঘুমানোর জন্য গায়ে দেওয়ার মতো কম্বল পর্যন্ত বাঁচাতে পারে নেই।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক মিটার থেকে আগুন লেগে পুরো ঘরবাড়ি ছাই হয়ে যায়।মসজিদের মাইকে ঘোষণা করলে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।কিন্তু ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
ঈসমাইলের সহধর্মিণী জানান, বৈদ্যুতিক মিটার ব্লাস্ট হয়ে আগুন লাগে। আমি বাহিরে ছিলাম।আমার নাতিন মাত্র ঘর থেকে বের হইছে।সাথে সাথে ঠাস করে আওয়াজ হয়ে পুরো বাড়ি আগুন ধরে যায়।বাড়ির সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে।একটা কম্বল পর্যন্ত বের করতে পারিনি।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজাদুল ইসলাম জানান, বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাতের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়।তবে তার আগে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।
সাতকানিয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম মোস্তাফিজুর রহমান জানান, নিয়োগ পরিক্ষার কারণে অধিকাংশ কর্মকর্তা কর্মচারী ব্যস্ত থাকায় এই মুহুর্তে সঠিক তথ্য জানাতে পারছি না।আগামীকাল সকালে জানাবো।
সাতকানিয়া পল্লী বিদ্যুৎ অফিসের টেকনিশিয়ান দোলন সরকার ও ফোরকান জানান, এটা মিটার ব্লাস্ট নয়।ওয়ারিংয়ের তার সমস্যা বা শর্ট সার্কিট হতে পারে। সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস জানান, বিষয়টা যাচাই করে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করবো।