× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাভারে ডিবির জালে মাদক ব্যবসায়ী

সাভার প্রতিনিধি।

২৭ জানুয়ারি ২০২৫, ১৮:১৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

সাভারের রাজফুলবাড়ীয়া এলাকা থেকে ২০ বোতল ফেনসিডিলসহ আবুল হোসেন (৪৮) নামের এক মাদক ব্যাবসায়িকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ (২৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, রবিবার সন্ধায় বিশেষ অভিযানে ঢাকা জেলা ডিবি উত্তরের এসআই জুয়েল মিয়ার নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকশ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার হওয়া আবুল হোসেন সাভার থানার রাজফুলবাড়িয়া এলাকার মৃত মুসা শিকদারের ছেলে। তিনি সাভারের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ফেনসিডিল বিক্রি করে আসছিলেন।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি তল্লাশি করে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আবুল হোসেন দীর্ঘদিন ধরে ফেন্সিডিল বিক্রি করতেন। আমরা তার সাথে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছি। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.