× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গ্রামেগঞ্জে দেখা মিলছে ভ্রাম্যমান ফেরিওয়ালা

মোস্তাফিজুর রহমান, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।

২৭ জানুয়ারি ২০২৫, ১৮:২৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

ভ্যান ও সাইকেল নিয়ে রংপুরের বদরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুলাল সরদার দুলুর (৫৫) ও শামসুল আলম (৪২) মতো শতাধিক ব্যক্তি আছেন। গ্রামেগঞ্জে তাঁরা ফেরিওয়াল নামে পরিচিত। তাঁরা উপজেলার প্রত্যন্ত এলাকায় সাইকেল সামনে বিভিন্ন রকম কসমেটিক ও প্লাস্টিকের পণ্য সাজিয়ে নিয়ে ব্যবসা করেন।কসমেটিক বিক্রেতা দুলাল সরদার দুলুর বাড়ি বিষ্ণুপুর ইউনিয়নের বুজরুক বাঘবার গ্রামে ও শামসুল আলমের বাড়ি গোপীনাথপুর ইউনিয়নে।

দুলাল সরদার সাইকেলের সামনে মেয়েদের চুরি, ফিতা, আলতা, নাকফুল ও বিভিন্ন ধরনের কসমেটিক বিক্রি করে থাকেন। অপরদিকে শামসুল আলম সংসারের নিত্য প্রয়োজনীয় প্লাস্টিকের সামগ্রী, শিশুদের খেলনা বিশেষ কৌশলে সাজানো থাকে। প্রতিদিন সকালে তাঁরা বের হন এবং সন্ধ্যার আগে ফিরে আসেন। গ্রামের নারী ও শিশুরা তাঁদের গ্রাহক। তাঁদের দোকানে ৫ টাকা থেকে শুরু করে ৪০০ টাকার মালামালও পাওয়া যায়।

ফেরিওয়াল দুলাল সরদার দুলু জানান, অল্প পুঁজিতে এই ব্যবসা করা যায়। এমনকি মহাজনের কাছ থেকে বাকিতে পণ্য নিয়ে এই ব্যবসা করা যায়। সবকিছু মিলিয়ে প্রতিদিন ৩০০ থেকে ৫০০ টাকা লাভ থাকে। খরচ বাদে প্রতি মাসে ১০ হাজার থেকে ১২ হাজার টাকা আয় হয়। 
 তিনি আরো জানান, বেশিরভাগ ফেরিওয়ালারা সৈয়দপুর থেকে মাল কিনে নিয়ে এসে বিক্রি করেন এতে করে তাদের বেশি লাভ হয়। আমার পুঁজি কম তাই বদরগঞ্জ বাজার থেকে মহাজনের কাছ থেকে নগদ টাকা ও বাকিতে মাল নিয়ে আসে বিক্রি করি।

ভ্যানে প্লাস্টিকের পণ্য সাজিয়ে বিক্রি করছেন শামসুল আলম তার সঙ্গে কথা হলে তিনি জানান, ১৭ বছর ধরে ভ্যানে করে প্লাস্টিকের পণ্য স্টিলের হাড়ি পাতিল বিক্রি করে আসছি। এছাড়াও পুরাতন নষ্ট প্লাস্টিকের পণ্যগুলো কিনে নিয়ে দাম মিলিয়ে নতুন পণ্য বিক্রিও করছি। তিনি আরো জানান, উপজেলায় এক থেকে দেড়শ জন হরেক মালসহ কসমেটিক ও প্লাস্টিক স্টিলের জিনিসপত্র বিক্রি করেন। প্লাস্টিকের পণ্য বিক্রি মাসে ১৫ থেকে ১৬ হাজার টাকা আয় হয়।

উপজেলার রামনাথপুর গ্রামের গৃহবধূ দীপা বালা বলেন, সংসারের ছোটখাটো জিনিসগুলো এখন ঘরে বসে কিনতে পারছি। প্রায় প্রতিদিনই ফেরিওয়ালারা আসে। এসব দোকানের পণ্যের মান যেমন সন্তোষজনক, তেমনি দামও সস্তা বলে জানান তিনি। 

জানতে চাইলে ফেরিওয়ালা দুলাল সরদার বলেন, বদরগঞ্জে সব ইউনিয়নে ৪০ বছর ধরে সাইকেলে করে কসমেটিকের পণ্য বিক্রি করে আসছি।এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা হয় নাই। তবে মাঝেমধ্যে বিভিন্ন ইউনিয়নে নারীরা বাকিতে কসমেটিক নেয়। পরের সপ্তাহে গেলে তারা টাকাও দিয়ে দেয়। তাছাড়া কোন সমস্যা হয়না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.