× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুড়িগ্রামে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে প্রাণী চিকিৎসা সেবা

কুড়িগ্রাম প্রতিনিধি।

২৭ জানুয়ারি ২০২৫, ১৮:৩০ পিএম

ছবিঃ সংগৃহীত।

কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা মডেল কলেজ মাঠে আজ সকালে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসা ও ভ্যাকসিনেশন সেবা প্রদানের আয়োজন করেন ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়া, মিলিটারি ফার্ম লালমনিরহাট। 

এ সময়  উপস্থিত ছিলেন মিলিটারি ফার্ম লালমনিরহাটের ভারপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট  কর্নেল পীযুষ কুমার বিশ্বাস, এরিয়া সদর দপ্তর রংপুর সেনানিবাসের   এ এন্ড কিউ এমজি লেফটেন্যান্ট কর্ণেল আলী রাহাত আহমেদ রাশেদী, পিএসসি,  কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: হাবিবুর রহমান।

এসময় সামরিক বাহিনীর ৪ জন ও জেলা প্রাণী সম্পদ বিভাগের ৬ জন ডাক্তার দ্বারা মোট ৩ হাজার ৪ শত ৫৩ টি গুুরু, ছাগল হাঁস মুরগির চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। উক্ত ভেটেরিনারি চিকিৎসা ও ভ্যাকসিনেশন সেবা প্রদান কার্যক্রম সহযোগিতায় ছিলেন  কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ বিভাগ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.