× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাজেকে জীপ উল্টে ০৭ পর্যটক আহত

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

২৭ জানুয়ারি ২০২৫, ১৮:৪৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্রে যাওয়ার পথে পর্যটক বাহী জীপ (চাঁদের গাড়ি) উল্টে ০৭ পর্যটক আহত হয়েছে।

আজ (২৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে সাজেক ইউনিয়নের বাঘাইহাট থেকে সাজেক পর্যটন কেন্দ্রে যাওয়ার পথে মাচালং এর একুজ্জাছড়ি নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 


গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। 


এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, ‘সাজেকে দুর্ঘটনায় ৭ পর্যটক আহত হয়েছেন। এর মধ্যে দুজন গুরুতর আহত হয়েছেন, একজনের হাত ভেঙে গেছে। তাদের দুজনকে খাগড়াছড়িতে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। বাকিরা সাজেকে গিয়েছেন। এ ঘটনায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.