× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরে মশক নিধন ও পরিষ্কার পরিচন্নতা কার্যক্রমের উদ্বোদন

মো. তুহিন ফয়েজ, মতলব (চাঁদপুর) প্রতিনিধি।

২৭ জানুয়ারি ২০২৫, ১৯:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

এসো দেশবদলাই পৃথিবী বদলাই এই প্রতিপদ্য কে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তরে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে মশক নিধন এবং পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ ( ২৭ জানুয়ারী ) বিকেলে ছেংগারচর পৌরসভার উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা ৷

এসময় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, পৌরসভার ৯টি ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানো হবে এবং ঝোঁপ-জঙ্গল পরিস্কার করা হবে পৌরসভার সকল এলাকায় পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে ঔষুধ দেওয়া হবে এবং এই কার্যক্রম চলমান থাকবে ৷

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকৌশলী মো: মনির হোসেন, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো: সেলিম খানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাগণ ৷

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.