× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামগড়ে বেলায়েত হোসেন ভূইয়ার ৯ম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা

মো.মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি।

২৭ জানুয়ারি ২০২৫, ১৯:২৪ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

খাগড়াছড়ির রামগড়ের গণমানুষের  অবিসাংবাধিত নেতা উপজেলার বিএনপির সাবেক সভাপতি,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র মরহুম বেলায়েত হোসেন ভূইয়ার নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণ সভা ও দোয়া- মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার ২৭ জানুয়ারি বিকালে  উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্বরণ সভায় স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সভাপতি মো: জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মরহুমে মেজো ছেলে  সাফায়েত মোর্শেদ ভূইয়া, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন হারুন, জেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  সেফায়েত উল্যাহ ভূইয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: ইলিয়াছ, মরহুমের সহচর মোস্তফা হায়দার চৌধুরী, জানে আলম দুলাল, ডা: বাদল চক্রবর্তী, আকরাম হোসেন,  উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন রাজু ।

উল্লেখ্য,মরহুম বেলায়েত হোসেন ভুইয়া, ২৭ জানুয়ারী ২০১৬, সকাল ৬.৩০ মিনিটে তার নিজ বাড়িতে মৃত্যবরণ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে এবং তার সহধর্মীনি সহ অসংখ্য গুণগাহি রেখে গেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.