× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামপালে কৃষিবিদ শামীমুর রহমানের পক্ষে কম্বল বিতরণ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি।

২৭ জানুয়ারি ২০২৫, ১৯:২৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

রামপালের রাজনগর ইউনিয়নে কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীমুর রহমানের পক্ষে দুস্থ্য ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ (২৭ জানুয়ারি) বিকাল ৪ টায় ৫ নং রাজনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপি'র কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়। এ ছাড়াও বিএনপি নেতা শামীমুর রহমান ইতিমধ্যে বিভিন্ন মসজিদ-মাদ্রাসার উন্নয়নে, এতিম ও দুস্থদের সহায়তা প্রদান, ঘরবাড়ি নির্মাণ, টিউবওয়েল স্থাপন, খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন।

কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন  বিএনপি'র ১নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মো. খবির শেখ, মামুন হাজরা, নাজমুল শেখ, যুবদল নেতা রাজু শেখ, যুবদল নেতা রায়হান হাজরা প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.