× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দৌলতপুর সীমান্তের ভারত ভূ-খন্ডে ৭জন বাংলাদেশী বিএসএফ’র হাতে আটক

রাকিব আলী দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪২ পিএম

ছবিঃ সংগৃহীত।

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে ভারত ভূ-খন্ডে ৭জন বাংলাদেশী নাগরিক বিএসএফ’র হাতে আটক হয়েছে। তারা অবৈধভাবে ভারতের অনুপ্রবেশ করে কেরালা রাজ্যে কাজ শেষে একইভাবে ভারতীয় দালালচক্রের মাধ্যমে বাংলাদেশে প্রবেশকালে বিএসএফ’র হাতে আটক হয়। 

পরে তাদের পুলিশে সোপর্দ করেছে বিএসএফ। 

স্থানীয় ও বিভিন্ন সূত্রে জানাগেছে, উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের ছাতার মন্ডলের ছেলে স্বপন, রামকৃষ্ণপুর এলাকার শমসের মন্ডলের ছেলে হামিদুল ইসলাম, ভাগজোত কাষ্টমমোড় এলাকার মনিরুলের ছেলে রনি, জিন্দার আলীর ছেলে লিটন হোসেন,  মোজাম হোসেনের ছেলে মহাবুল, প্রাগপুর ইউনিয়নের জয়পুর এলাকার আব্বাস আলীর ছেলে রতন ও ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের জামসেদ বিশ্বাসের ছেলে জালাল উদ্দিন বৃহস্পতিবার সকালে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার বাউশমারী ও মুধুগাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছিল। 

এসময় ভারতের বাউশমারী ও মুধুগাড়ী বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের আটক করে। এসময় ৩জন ভারতীয় নাগরিকও আটক হয় বলে ভারতীয় গণমাধ্যম সূত্র জানায়। আটক ভারতীয় দালালচক্র বাংলাদেশী নাগরিকদের দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্তে পাচারে সহায়তা করছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে। 

পরে ভারতীয় ৩ নাগরিকসহ আটক ৭ বাংলাদেশী নাগরিকদের ভারতের জলঙ্গী থানা পুলিশের কাছে  সোপর্দ করে বিএসএফ। শেষ খবর পাওয়া পর্যন্ত  জলঙ্গী থানা পুলিশ শুক্রবার ৭দিনের রিমান্ড চেয়ে তাদের বহরমপুর আদালতে সোপর্দ করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.