× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুদ্ধ ক্ষেত্রে যুবরাই লড়াই করে- জনপ্রশাসন সচিব ড. মো. মোখলেস উর রহমান

রংপুর ব্যুরো।

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেছেন,অনেক দেশের প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি রয়েছে যারা যুবক। দেশের শিল্প-সাহিত্যে যুবকদের কথা বলা হয়েছে। যুদ্ধ ক্ষেত্রে যুবকরা লড়াই করে। বৃট্রিশ আমলে প্রথম সিভিল সার্ভিসে প্রবেশের বয়স ছিল ১৯ বছর। আর আমরা আন্দোলন করে ৩২ এ নিয়েছি। এখনও ৩৫ করার দাবি জানানো হচ্ছে।

আজ (৭ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর স্টেডিয়ামে বাংলাদেশ কর্মচারি কল্যাণ বোর্ড

বিভাগীয় কার্যালয় আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনপ্রশাসন সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেন, সরকার পতনের পর দেশে তিন থেকে চার দিন কোন সরকার ছিল না। তখন ছাত্ররা দেশ চালিয়েছে। সেই সময় তেমন অপরাধ হয়নি, রাস্তায় ট্রাফিক ছিল না। এগুলোকে আমাদের মূল্যায়ন করতে হবে। এসবকে স্ট্রাকচারাল মর্যাদা দিতে হবে। আজকে যারা যুবক তারাই কিন্তু নেতৃত্বে আসতেছে। ১৬ বছরে আমরা কিছু করতে পারি নাই, যারা করেছে তাদের সুযোগ করে দিতে হবে।

তিনি আরও বলেন, আমাদের পুলিশ বাহিনীর মোরালকে আপ করতে হবে। পুলিশকে সহযোগিতার জন্য আর্মি আনা হয়েছে। আর্মিকে সহায়তার জন্য তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। কিন্তু এভাবে আর কতদিন। মানুষের জীবনে স্বাভাবিক গতি এসেছে। সমস্যা ছিল, আছে এবং থাকবে। এসব সমস্যা থেকে

উত্তোরণের একমাত্র প্রতিষ্ঠান হলো জেলা প্রশাসন। তারা পুলিশের সাথে সমন্বয় করে জনগণকে নানা ধরণের আনন্দমূলক অনুষ্ঠানে সংযুক্ত করবে। এই খাতে সরকারের বরাদ্দ বাড়াতে হবে।

মোখলেস উর রহমান বলেন, মাদকের দিকে তারাই ধাবিত হয়, যাদের পরিবারিক কলহ আছে। যুবকদের মাদকাসক্ত হওয়ার পেছনে দায়ী পরিবার। খেলাধুলা, সাহিত্য-সংস্কৃতি চর্চার সাথে তাদের জড়িত করা গেলে মাদক থেকে তাদের দূরে রাখা যাবে। মাদকাসক্ত ব্যক্তি পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্য বোঝা।

রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলী, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক একেএম আব্দুল্লাহ খান ও রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক আইরিন সুলতানা।

এ সময় রংপুর বিভাগের ৮ জেলার জেলা প্রশাসকসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতায় রংপুর বিভাগের ৮ জেলা ও রংপুর মহানগর দলের তিন শতাধিক প্রতিযোগি ৩৫টি ইভেন্টে অংশগ্রহণ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.