× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে থানা রাখার দাবিতে মহাসড়ক অবরোধ

আরিফ খন্দকার, কুষ্টিয়া প্রতিনিধি।

০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫০ পিএম । আপডেটঃ ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫১ পিএম

ছবিঃ সংগৃহীত।

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অভ্যন্তরে অবস্থিত ইবি থানা স্থানান্তর না করার দাবিতে মহাসড়ক অবরোধ করছেন এলাকাবাসী।

শনিবার ১১ টা থেকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করেছে স্থানীয় এলাকাবাসীরা। স্থানীয়দের সাথে একাত্মতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা জানান, ইসলামী বিশ্ববিদ্যালয় থানাকে আমরা ঝাউদিয়ায় নিয়ে যেতে দিবো না। দায়িত্বশীল পর্যায়ের কেউ এসে কথা বললে শর্তসাপেক্ষে অবরোধ ছাড়া হবে। 

এসময় বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. রাশিদুজ্জামান বলেন, অন্তত ৫ টি ইউনিয়নের মানুষের একটি দাবিতে এখানে আমরা দাঁড়েছি। ইবি থানাকে ঝাউদিয়া নেয়ার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা কখনও এই ষড়যন্ত্রকে বাস্তবায়ন হতে দিবো না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, আপনারা প্রয়োজনে অন্যভাবে ঝাউদিয়ায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন। কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের থানা স্থানান্তর করা যাবে না। এখানে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি জড়িত।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.