× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে মা মেয়ের হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার

কামরুল হাসান টিটু, রংপুর ব‌্যু‌রো

১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১১ পিএম

ছবিঃ সংগৃহীত।

রংপুরের পীরগঞ্জে সম্প্রতি ঘ‌টে যাওয়া মায়ের গলা কাটা মাথা উদ্ধারের পরেরদিন মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মা কে জবাইয়ে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ।

আজ (১১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টার দিকে করতোয়া নদী থেকে এ ছুরি উদ্ধার করা হয়। ছুরি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) এমএ ফারুক।

ওসি জানান, দেলোয়ারা বেগমকে হত্যার অভিযোগে গ্রেফতার আতিকুর রহমানের তিনদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ডের দ্বিতীয় দিনে জিজ্ঞাসাবাদে আতিকুর রহমানের স্বীকারোক্তি অনুযায়ী আজ সকাল সাড়ে ৯ টার দিকে করতোয়া নদী থেকে এ ছুরি উদ্ধার করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার চতরা ইউনিয়নের বড় বদনাপাড়া গ্রামের পাশে মরিচখেত থেকে নারীর মাথাহীন লাশ উদ্ধার করা হয়। হত্যার শিকার দেলোয়ারা বেগম নীলফামারীর জলঢাকা উপজেলার বাসিন্দা ছিলেন এবং তার বিয়ে হয়েছিল গাইবান্ধার গোবিন্দগঞ্জে। বিয়ের কয়েক বছর পর স্বামী-স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়। দেলোয়ারার সঙ্গে বদনাপাড়া গ্রামের আতিকুর রহমানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সেই সুবাদে তারা গ্রামগঞ্জে গানবাজনা করে বেড়াতেন।

দেলোয়ারা বেগম হত্যার ঘটনায় পুলিশ আতিকুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তার দেওয়া তথ্যমতে, উপজেলার করতোয়া নদীর টোংরারদহ থেকে দেলোয়ারা বেগমের খণ্ডিত মাথা মাটি খুঁড়ে উদ্ধার করে থানা পুলিশ। পরবর্তীতে পুণরায় জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আতিকুর রহমানের বাড়ির পেছন থেকে বিভিন্ন প্রজাতির গাছের বাগানে পুঁতে রাখা শিশু সায়মার মরদেহ উদ্ধার করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.