× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফরিদপুরে অপারেশন ডেভিড হান্ট এ আ. লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

মো. রফিকুল ইসলাম, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২০ পিএম

ছবিঃ সংগৃহীত।

অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে যৌথ বাহিনীর অভিযানে ফরিদপুরে ৯ আওয়ামী লীগের নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (১১ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে, সোমবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রয়েছেন।

গ্রেপ্তাররা হলেন ভাঙ্গা উপজেলার পল্লীবেড়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় আওয়ামী লীগের কর্মী মাহবুবুর রহমান (৩১), একই উপজেলার তুজারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওহাব ভুইয়া (৬৪), ভাঙ্গা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর আলম (৫০), নগরকান্দা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরান মাতুব্বর (৩০), একই উপজেলার লস্করদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস (৪০), আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল মেম্বার (৫৮) এবং একই উপজেলার বারাংকুলা গ্রামের বাসিন্দা আওয়ামী লীগের কর্মী শেখ সেলিম (৪৫)।

এ ছাড়া মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা শাকির আহম্মেদ টোকন (৫৮), কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কামারখালী গ্রামের বাসিন্দা মো. তারেক ওরফে শান্তকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.