× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নালিতাবাড়ীতে ট্রাক্টরের চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুর প্রিতিনিধি।

১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় সাত বছর বয়সী একজন মাদ্রাসা শিক্ষার্থী  নিহত হয়েছে৷ নিহত শিক্ষার্থী উপজেলার গোবিন্দনগর চারআনী এলাকার মোঃ জাকির হোসেনে'র ছেলে মোঃ কাউসার। মঙ্গলবার (১১ফেব্রুয়ারি)দুপুর দেড়টার দিকে গোবিন্দনগরের চারআনী এলাকায় এ ঘটনা ঘটে। 

এলাকাবাসী জানান, ঘটনার স্থলে কেউ ছিলো না। মসজিদে নামাজে থাকাকালীন শব্দ পাওয়া যায়। নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে দেখা যায় ট্রাক্টরটি রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে এবং পিছনে চাকার নিচে খেয়াল করলে দেখা যায় বাচ্চাটি'র থেতলানো দেহ আর রক্ত। তা দেখে এলাকার সবাই ক্ষিপ্ত হয়ে সেই মাটিবাহী ট্রাক্টরটি ভাঙচুর করে। ঘটনাস্থলে গাড়ীর ড্রাইভার'কে পাওয়া যায় নি। হয়তো ঘটনা ঘটার পরপরই ড্রাইভার পালিয়ে যায়। 

এবিষয়ে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোহেল রানা জানান, ট্রাক্টর চাপায় শিশু নিহতের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.