× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে দুদকের অভিযান

এম এ কালাম, ময়মনসিংহ ব্যুরো

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০২ পিএম

ছবিঃ সংগৃহীত।

ময়মনসিংহ সিটি করপোরেশনের সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিক সেবা উন্নতকরণ প্রকল্পের বিভিন্ন সড়ক ও ড্রেনের নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ পেয়েছে দুদক।

সেই অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানে নেমেছে দুদকের একটি দল।দুদক জানায়, ২০২৪ সালের ২১ মার্চ আলী আহাম্মদ নামের একজন বাসিন্দা দুদকের ময়মনসিংহ কার্যালয়ে লিখিত অভিযোগ করেন।অভিযোগে বলা হয়, উন্নয়নের প্রকল্পের কাজ যতটুকু হয়েছে, তার চেয়ে বেশি দেখিয়ে বিল উত্তোলন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে দুদক প্রধান কার্যালয় থেকে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনা মোতাবেক রোববার সকালে সিটি করপোরেশনের নগরভবনে যায় দুদক ময়মনসিংহের সহকারী পরিচালক রাজু মো. সারোয়ার হোসেনের নেতৃত্বে দলটি। পরে প্রকল্পটির তিনটি প্যাকেজের কাজের বিভিন্ন নথি সংগ্রহ করার পর সেগুলো নিয়ে সরেজমিনে তদন্ত শুরু করেন তারা। এসময় আমলাপাড়া এলাকায় নির্মিত সড়ক ও ড্রেনের নির্মাণকাজ যাচাই-বাছাই করেন কর্মকর্তারা।

এদিন নগরীর বাঘমারা ও ব্রাহ্মপল্লী এলাকার আরও দুই প্যাকেজের উন্নয়ন কাজ তদন্ত করবে দুদক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ময়মনসিংহ  দুদকের সহকারী পরিচালক বুলু মিয়া।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.