× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ময়মনসিংহে আজহারীর মাহফিলে থেকে দুইশতাধিক মোবাইল চুরির জিডি

এম এ কালাম, ময়মনসিংহ ব্যুরো

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

ময়মনসিংহে  মিজানুর রহমান আজাহারীর মাহফিল থেকে প্রায় দুইশতাধিক মোবাইল চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরী হয়েছে।

আজ (১৬ ফেব্রুয়ারী) প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় প্রায় দুইশতাধিক মোবাইল চুরির সাধারণ ডায়েরী লিপিবদ্ধ হয়েছে এখনো হচ্ছে।

গত শনিবার (১৫ ফেব্রুয়ারী) শতবর্ষী আলেমে দ্বীন হাফেজ মাওলানা নূরুল ইসলামের সভাপতিত্বে এবং আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন জনপ্রিয় ইসলামী স্কলার ও গবেষক ড. মিজানুর রহমান আজাহারীর,  বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মিডিয়া বিভাগের সম্পাদক অ্যাড. মতিউর রহমান আকন্দ, আয়োজক কমিটির আহব্বায়ক অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, যুগ্ম আহব্বায়ক আসাদুজ্জামান সোহেল। 

ড. মিজানুর রহমান আজহারি মঞ্চে এসে উপস্থিত হলে আয়োজক কমিটি আল ইসলাম ট্রাস্ট এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও  বিএনপির নেতাকর্মীরাও ফুলেল শুভেচ্ছা জানান।

মাহফিলকে কেন্দ্র করে দশ লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে বলে অনেকেরই ধারনা। সকাল আটটায় মাহফিল শুরু হয়ে বিকেল চারটায় ড. আজহারী বক্তব্য ও দোয়ার মধ্যদিয়ে শেষ হয়।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাহফিলে মোবাইল চুরির ঘটনায় শনিবার বিকাল ৪ টা থেকে ভোক্তভোগীরা একের পর এক থানায় সাধারণ ডায়েরী করছেন। সর্বশেষ এখন পর্যন্ত দুইশতাধিক মোবাইল চুরির ঘটনায় জিডি হয়েছে, এখনো লোকজন আসছে জিডি করছেন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দেন তিনি। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.