× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আবু সাঈদ হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

কামরুল হাসান টিটু, রংপুর ব‌্যু‌রো

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ওই বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ (১৬ ফেব্রুয়ারী) ইমরান চৌধুরী আকাশকে জামালপুরের ইসলামপুর দুর্গম চর এলাকা থেকে গ্রেফতার করেছে ইসলামপুর থানা পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ।

তিনি জানান, ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুরের গঙ্গাপাড়া নিজ বাড়ি থেকে ইমরান চৌধুরী আকাশকে গ্রেফতার করা হয়৷ আকাশ ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকার শাহেনশা চৌধুরী শাহিনের ছেলে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বাড়িতে আত্নগোপনে ছিলেন তিনি। ছাত্রলীগের এই নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় ইমরান চৌধুরী আকাশকে বহিষ্কার করা হয় বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.