× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে ডেভিল হান্ট অপারেশনে আওয়ামীলীগ নেতা ওমর ফারুক গ্রেফতার

কামরুল হাসান‌ টিটু, রংপুর ব‌্যু‌রো

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১১ পিএম

ছবিঃ সংগৃহীত।

রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ডেভিল হান্ট অপারেশনে মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক'কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওমর ফারুক কোতয়ালী থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পদে দায়িত্বে ছিলেন।

আজ(১৬ ফেব্রুয়ারী) সকালে নগরীর রেলগেট থেকে তাকে গ্রেফতার করে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, তার নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলাসহ একাধিক মামলা রয়েছে। আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে ওমর ফারুক আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.