× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্ত্রীর সঙ্গে অভিমান করে সাটুরিয়ায় প্রবাসী স্বামীর আত্মহত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪০ পিএম

ছবিঃ সংগৃহীত।

মানিকগঞ্জে স্ত্রীর সঙ্গে অভিমান করে  সাটুরিয়ায় চরপাচুটিয়া গ্রামে সৌদী আরব প্রবাসী শরিফ মিয়া (৩৫) নামে এক যুবক আত্মহত্যার করেছেন। আজ ( ১৬ জানুয়ারি) সকালে সাটুরিয়া উপজেলার চর পাচুটিয়া গ্রামে তার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছে সাটুরিয়া থানা পুলিশ।  

নিহত প্রবাসী শরিফ মিয়া সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের চরপাচুটিয়া গ্রামের হযরত মন্ডলের ছেলে।  পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রীর সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন শনিবার রাতে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়। রাত ৩টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে   ধারনা করা হয়। ভোররাতে স্ত্রীর চিৎকারে আশেপাশের লোক এসে দেখে শরিফের লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।  

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহের জের ধরে শরিফ মিয়া তার স্ত্রীর সঙ্গে অভিমান করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 


উল্লেখ্য, শরিফ মিয়ার সঙ্গে আট বছর আগে রুনা আক্তারের (২৫) বিয়ে হয়।বিয়ের পর কাজের জন্য সৌদি আরব যান শরীফ মিয়া। গত ২৪ জানুয়ারি সৌদি থেকে ছুটিতে বাড়ি আসেন তিনি। তাদের পাঁচ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.