× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কক্সবাজার বিএনপির জনসভাকে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস

এ.এম হোবাইব সজীব, কক্সবাজার প্রতিনিধি।

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৪ পিএম । আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

দীর্ঘ প্রায় এক যুগ পর কক্সবাজার জেলা শহরে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

সোমবার শহরের প্রাণকেন্দ্র মুক্তিযোদ্ধা/গোলচত্বর মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। সালাহ উদ্দিন আহমদের আগমনকে ঘিরে সাজ সাজ রব বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে।


এদিকে, সালাউদ্দিন আহমদ  আসার খবরে পর্যটন শহরসহ জেলার প্রত্যন্ত জনপদে তোরণ, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। তাঁর আগমনকে ঘিরে গণজোয়ার তৈরি হয়েছে গোটা জেলায়। প্রাণের উচ্ছ্বাসে প্রিয় নেতাকে বরণ করে নিবে নেতাকর্মীসহ লাখো মানুষ।


দলীয় সূত্র জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবি সামনে রেখে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছ।


কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানিয়েছেন, ইতোমধ্যে সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটির জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। জেলার শীর্ষ নেতৃত্বের তত্ত্বাবধানে দলীয় নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক সংখ্যক সাধারণ জনগন এ সমাবেশে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে লক্ষাধিক মানুষের সমাগমের প্রস্তুতি নিয়েছে দলটির পক্ষ থেকে।


দলীয় সূত্র জানিয়েছে, সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে দুপুর ২ টায়। বিকেল ৩ টা নাগাদ সমাবেশে উপস্থিত হবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। সর্বশেষ ২০১৩ সালে তিনি কক্সবাজার  সাংস্কৃতিক কেন্দ্রে জেলা শ্রমিক দলের কর্মী সভায় বক্তব্য রেখেছিলেন তিনি।


এদিকে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর নানা কারণে জেলা বিএনপির এই সমাবেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। সমাবেশ থেকে দলটির শীর্ষ নেতৃত্ব সাংগঠনিক নানা বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেবেন। এর আলোকে দলটির তৃনমূলের নেতা-কর্মীরা তাদের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে এবং এগিয়ে নিতে পারবেন বলে আশা করা হচ্ছে।


দলীয় একাধিক সূত্র বলছে, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে প্রায় ১৬ বছর পর গত ৮ ফেব্রুয়ারি কক্সবাজারে সরকারি করেজ মাঠে বড় সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ওইদিনের কর্মী সম্মেলনে দলটির আমীর ডা: শফিকুর রহমান উপস্থিত ছিলেন। এমন প্রেক্ষাপটে জেলা বিএনপির এ সমাবেশ আলাদা গুরুত্ব এবং আগ্রহ তৈরি করেছে রাজনৈতিক মহলে।


কক্সবাজার জেলা যুবদলের নেতা শাহীনুল ইসলাম শাহীন বলেন, প্রিয় নেতার আগমনকে ঘিরে জেলা জুড়ে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন পর এমন কর্মসূচি পেয়ে নেতাকর্মীরা আনন্দে  উদ্বেলিত।


জেলা বিএনপির দপ্তর সস্পাদক ইউসুফ বদরী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক সংগঠন। এ দলের যেকোনো জনসভায় লাখো মানুষের সমাগম হয়। দলীয় নেতাকর্মীরা ছাড়াও এ সমাবেশে বিপুল সংখ্যক সাধারণ জনগণ যোগ দেবে। বলা যায়, লক্ষাধিক সর্বস্তরের জনসাধারণের ঢল নামবে। সেভাবেই প্রস্তুতি নেয়া হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.