× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অপারেশন ডেভিল হান্টে মতলব উত্তরে আটক দুই

মো. তুহিন ফয়েজ,মতলব (চাঁদপুর) প্রতিনিধি।

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

চাঁদপুর-২ আসনের সাবেক সাংসদ মায়া চৌধুরী গ্রুপের দুইজন সক্রিয় সদস্যকে আটক করেছে থানা পুলিশ। ১৬ ফেব্রুয়ারী দিনগত রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে একজনকে উপজেলার আদুরভিভি ও অপরজনকে নাউরী গ্রাম থেকে আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আদুরভিটি গ্রামের মৃত অলিউল্লাহ বকাউলের ছেলে রেজাউল করিম ওরফে ডেঙ্গু (৩৪) ও উত্তর নাউরী গ্রামের ফজলুর রহমান মাস্টারের ছেলে আঃ ছাত্তার বাবুল (৩৬)। ডেঙ্গু ছেংগারচর পৌর যুবলীগের সদস্য।

পুলিশ জানায়, চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তারা ফেসিস্ট সরকার ও মায়া চৌধুরী গ্রুপের সক্রিয় সদস্য। তারা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন আশংকা থাকার কারণে তাদেরকে গ্রেফতার করতে হয়েছে।

স্থানীয় এলাকাবাসী জানান, আটককৃত ডেঙ্গু ফেসিষ্ট সরকারের আমলে যুবলীগের সাথে সম্পৃক্ত থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। ফেসিষ্ট সরকার পতনের পরও থেমে, মাদক সহ বিভিন্ন অপকর্মে চালিয়ে যাচ্ছিল। তারা গত ৫ আগস্টের আগেও বৈষম্য বিরোধী ছাত্রদের মিছিলে হামলা করেছে বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হয়েছে।

মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হক বলেন, চলমান ডেভিল হান্ট অভিযানে তাদেরকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.