× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুড়িগ্রামে নতুন উপজেলা ও প্রশাসনিক থানা স্থাপনের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

কুড়িগ্রামে নতুন উপজেলা ও প্রশাসনিক থানা স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । রোববার কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি মানব বন্ধনে ধরলা ও ব্রক্ষপুত্র নদ বেষ্ঠিত উলিপুর উপজেলার চারটি ইউনিয়ন বুড়াবুড়ি,হাতিয়া,বেগমগন্জ ও সাহেবের আলগা সমন্বয়ে মন্ডলের হাট প্রশাসনিক থানা উপজেলার দাবি করা হয় ।

এসময় বক্তব্য রাখেন সাহেবের আলগা ইউনিয়নের  চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আফতাব উদ্দিস,  স্থানীয় বিএনপি নেতা নুরেআলম সিদ্দিকি, মেহেদি হাসান মারুফ প্রমুখ । 

কুড়িগ্রাম জেলা প্রশাসন ও উলিপুর উপজেলা প্রশাসনের পক্ষে দুর্গম পথ পারি দিয়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয় এজন্য বৈষম্য দূরীকরণ করে দীর্ঘদিনের কাঙ্খিত দাবি ৪ টি ইউনিয়ন সমন্বয়ে মন্ডলের হাট নামে প্রশাসনিক থানা ও উপজেলা বাস্তবায়নের দাবি জানান বক্তারা ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.