“দৃষ্টি আপনার, দায়িত্ব আমাদের, ঝকঝকে দেখুন, সনি-স্মার্ট এর সাথে” এই শ্লোগানকে সামনে রেখে স্মার্ট ফাউন্ডেশনের উদ্যোগে সনি-স্মার্ট ও বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের সহযোগিতায় লক্ষ্মীপুরের রামগঞ্জে স্মার্ট একাডেমি প্রাঙ্গনে ২দিন ব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
আজ (১৬ফেব্রুয়ারী) সকল ১০টায় ওই চিকিৎসা সেবার কর্মসূচীর উদ্বোধন করেছেন স্মার্ট ফাউন্ডেশনের সেক্রেটারী জেনারেল ও স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম।
আর, কে জ্যানের সঞ্চালনায় এসময় উপস্থি ছিলেন, সনি ইন্টারন্যাশনাল প্রাঃ লিঃ বাংলাদেশ শাখা প্রধান রিকি লুকাস, বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের মহ ব্যবস্থাপক মুহাম্মদ কামরুল ইসলাম, সনি-স্মার্ট এর উপ-মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং আজাদ রহমান, রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবব্রত দাস সহ অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য জহিরুল ইসলাম বলেন সম্পূর্ণ জনকল্যাণমূলক একটি সংস্থা স্মার্ট ফাউন্ডেশন । মূল লক্ষ্যও উদ্দেশ্য আমার জন্মভূমি রামগঞ্জ- লক্ষ্মীপুরের মানুষের জীবনমানের উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করা। আমরা স্মার্ট ফাউন্ডেশন এর মাধ্যমে দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে দাঁড়িয়ে সবাইকে নিয়ে বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তা বাস্তবায়নের পথে হাঁটছি। অতীতে ও নানা ধরনের স্বাস্থ্য সেবা কর্মসূচি বিশেষ করে প্রতিবছর থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এই অঞ্চলের শিশুদের জন্য বিনামূল্যে আধুনিক প্রযুক্তির সুন্নতে খৎনার ব্যবস্থা করছি।
এরই ধারাবাহিকতার স্মার্ট একাডেমিতে সকাল ১০টার দিকে বিকাল ৪ টা পর্যন্ত দুদিন ব্যাপী রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা কর্মসূচি। এখানে নিবন্ধিত ১০০০ জন চক্ষু রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসক রয়েছে ।
এসময় তিনি আরো বলেন, সম্পূর্ণ জনকল্যাণ মূলক সংস্থা স্মার্ট ফাউন্ডেশন। যার মূল লক্ষ উদ্দেশ্য রামগঞ্জ এবং লক্ষ্মীপুরের মানুষের জীবন মানের উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করা। সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে দাঁড়িয়ে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখা।