× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আত্মগোপনে থেকেও রক্ষা পেলেন না আ.লীগ নেত্রী দোলনা

মাহফুজার রহমান মাহফুজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

সারাদেশে চলমান ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার এড়াতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসে আত্মগোপনে থেকেও গ্রেপ্তার এড়াতে পারলেন না আওয়ামী লীগ নেত্রী। কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ রবিবার রাত আটটার দিকে তাকে গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ওই নেত্রীর নাম দোলনা আক্তার (২৭)। 

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য এবং উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের দুলাল হোসেনের মেয়ে। 

পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দোলনা আক্তার ঢাকার বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকেন। সম্প্রতি ঢাকা সহ সারাদেশে ডেভিল হান্ট অভিযান শুরু হওয়ায় গ্রেফতার এড়াতে গ্রামের বাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চলে আসেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রীর গ্রামের বাড়ীতে আসার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

 এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী দোলনা আক্তার কে ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত ৬ নং মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আগামীকাল সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হবে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.