× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে ডেভিল হান্ট অপা‌রেশনে ৯ দিনে ২৯৪ জন গ্রেফতার

কামরুল হাসান টিটু, রংপুর ব‌্যু‌রো

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪১ পিএম

ছবিঃ সংগৃহীত।

রংপুর মহানগরসহ বিভা‌গের আট জেলা থেকে ' ডেভিল হান্ট অপারেশনে’ গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ৪৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। 

র‌বিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে ‌সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে বিভিন্নস্থানে অভিযান প‌রিচ‌লোনার মাধ‌্যমে তাদের গ্রেফতার করা হয়। ‘ডেভিল হান্ট অপা‌রেশ‌নে’ মহানগরসহ রংপুর বিভা‌গে  ৯ দিনে ২৯৪ জনকে গ্রেফতার করা হয়ে‌ছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মো. মজিদ আলী জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা করা মামলায় গত ২৪ ঘণ্টায় রংপুর মহানগর কোতোয়ালি থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের কেয়ারটেকার আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়েছে।

অপর‌দি‌কে পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি মো. আমিনুল ইসলাম বলেন, রেঞ্জের আওতাধীন আট জেলার মধ্যে কুড়িগ্রামে ১৭, দিনাজপুরে ৭, লালমনিরহাটে ৬, ঠাকুরগাঁও, পঞ্চগড়ে ৫ জন করে এবং রংপুর নীলফামারী ও গাইবান্ধায় একজন করে গ্রেফতার হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, ভয়ভীতি প্রদর্শন,হত্যা চেষ্টা, হত্যাসহ নাশকতার পরিকল্পনা এবং অর্থ যোগান দেওয়ার অভিযোগ আছে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে । তারা সক‌লেই আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। তাদের নামে একাধিক মামলা রয়েছে। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্তদেরই গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.