× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ময়লার ব্যাগে মোড়ানো নবজাতককে কোমর থেকে দুই পা বিচ্ছিন্ন করল শিয়াল-কুকুর

এম এ কালাম, ময়মনসিংহ ব্যুরো

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

ময়মনসিংহ নগরীতে ময়লার ব্যাগ থেকে শিয়াল-কুকুর টেনে হিঁচড়ে কোমর থেকে দুই পা বিচ্ছিন্ন নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে নগরীর আকুয়া মোড়ল বাড়ি মসজিদের পাশের মাঠ খেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আজ(১৭ ফেব্রুয়ারী) সকালে ময়মনসিংহ কোতেয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস) শফিকুল ইসলাম খান কোমর থেকে বিচ্ছিন্ন নবজাতকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, নগরের আকুয়া মোড়ল বাড়ি মসজিদের পাশের মাঠে কোমর থেকে দুই পা বিচ্ছিন্ন এক নবজাতকের মরদেহ পড়েছিল। ওই অবস্থায় স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে মরদেহ উদ্ধার করে ময়নাততন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেের মর্গে পাঠায় পুলিশ।

পুলিশ জানায়, আনুমানিক দুই দিন আগে ভুমিষ্ট হওয়ার পর নবজাতকটিকে ময়লার ব্যাগে ভরে কে বা কারা ফেলে গেছে। নবজাতকটি অর্ধগলিত ও কোমর থেকে দুই পা বিচ্চিন্ন ছিল। ধারণা করা হচ্ছে, শিয়াল অথবা কুকুর ব্যাগ থেকে টেনে বের করা সময় নবজাতকটির কোমর থেকে দুই বিচ্ছিন্ন হয়েছে গেছে।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, নবজাতকের কোমর থেকে দুই পা বিচ্ছিন্ন ছিল, অর্ধগলিত হয়ে গেছে। তাই, এটি ছেলে না মেয়ে, তা বোঝা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.