পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় খালে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে জেলার নেছারাবাদ উপজেলায় সুটিয়াকাঠী ইউনিয়নের জোড়া ব্রিজ সংলগ্ন তারাবুনিয়া খালের ভাসমান অবস্থায় অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয় বলে জানান নেছারাবাদ থানার ওসি মো: বনি আমিন।
স্থানীয় চৌকিদার মো: কাজী সবুজ মিয়া জানান, সকাল সাড়ে দশটার দিকে রাস্তা দিয়ে পথচারীরা বাজারে যাবার সময় লাশটি দেখতে পায়। পরে স্থানীরা তাকে জানালে তিনি থানায় বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
নেছারাবাদ থানার ওসি মো: বনি আমিন বলেন, একজন যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া লাশটি বয়স আনুমানিক ৩২-৩৫ বছর হবে। লাশ সনাক্ত করা সম্ভব হয়নি। ময়না তদন্তে জন্য পিরোজপুর মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।