× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা, ২৮ জনের পদত্যাগ

লক্ষ্মীপুর প্রতিনিধি ।

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি থেকে ২৮ জন পদত্যাগ করেছে। একইসঙ্গে কমিটি অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আগামি ২৪ ঘন্টার মধ্যে এ কমিটি ভেঙে নতুন করে ঘোষণা করার জন্য আল্টিমেটাম দিয়েছে পদত্যাগকারীরা। তা না হলে তারাই আন্দোলনের সঙ্গে জড়িতদের নিয়ে নতুন কমিটি গঠন করবে। 

আজ (১৭ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে পদত্যাগ ও আল্টিমেটামের বিষয় জানায় বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্রদের একাংশ। 
এসময় বক্তব্য রাখেন যুগ্ম-আহবায়ক আবদুর রহিম আসাদ, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান নিরব, মেহেদী হাসান হাসিব ও মতিউর আরিফ। 

আবদুর রহিম আসাদ, মেহেদী হাসান নিরব, মেহেদী হাসান হাসিব ও মতিউর আরিফ বলেন, বহিরাগতকে কাউকেই আহবায়ক-সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে রাখা যাবে না। নতুন কমিটির আহবায়ক আরমান হোসাইন নোয়াখালীর বাসিন্দা। তাকে আহবায়ক পদ থেকে বাদ দিয়ে ২৪ ঘন্টার মধ্যে নতুন কমিটি দিতে হবে। তা না হলে আন্দোলনের সঙ্গে জড়িত স্থানীয় ছাত্রদের নিয়ে নতুন কমিটি গঠন করা হবে। 

নতুন কমিটির আহবায়ক আরমান হোসেন বলেন, পদত্যাগকারীদের বিষয়ে আপাতত কোন বক্তব্য নেই। পরবর্তীতে এনিয়ে গণমাধ্যমকে বিবৃতি দেওয়া হবে। 

প্রসঙ্গত, রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে ৬ মাসের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৩৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটির আহবায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল। এতে লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আরমান হোসেনকে আহ্বায়ক, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. শাহেদুর রহমান রাফিকে সদস্য সচিব, মুখ্য সংগঠক পদে রোকেয়া এন. ইসলাম কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম মুরাদ ও মুখপাত্র পদে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. বায়েজিদ হোসাইনকে মনোনীত করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.