× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লক্ষীপুরে চলমান অভিযানে আটক ১৩

মাহমুদুর রহমান মনজু ,লক্ষীপুর প্রতিনিধি ।

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

ডেভিল হান্ট অপারেশনে লক্ষ্মীপুরে স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা সভাপতি ডা. জাকির হোসেনসহ ১৩ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে রায়পুর পৌর তাঁতি লীগের আহ্বায়ক নুরউদ্দীন শিপলু ভাট ও রায়পুর পৌর আওয়ামী লীগ নেতা সালেহ আহমেদও আটক রয়েছেন।

আজ (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইওয়ান) মাহফুজুর রহমান ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, স্বাচিপ নেতা জাকির হোসেনকে লক্ষ্মীপুরের পৗর শহরের বাড়ি থেকে রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে, আওয়ামী লীগ নেতা সালেহ আহমেদকে রায়পুরের বাড়ি ও তাঁতি লীগ নেতা শিপলু ভাটকে ঢাকা থেকে পৃথক অভিযান চালিয়ে আটক করে পুলিশ। এরমধ্যে শিপলুকে গোয়েন্দা পুলিশ আটক করে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ডাক্তার জাকিরকে গ্রেফতারের পর রোববার বিকেলে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেলা কারাগারে পাঠিয়েছে। শিপলু ভাটকে গোয়েন্দা পুলিশ আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাকে ডেভিল হান্ট অপারেশনের ঘটনায় গ্রেফতার দেখানো হয়।

লক্ষ্মীপুর জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইওয়ান) মাহফুজুর রহমান বলেন, গত ২৪ ঘন্টায় বিভিন্ন থানায় ১৩ জনকে ডেভিল হান্ট অপারেশনের আটক করা হয়েছে। এখনো পর্যন্ত এ অপারেশনের মাধ্যমে ৮২ জনকে আটক করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.