× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পিরোজপুরে বাসের ধাক্কায় পিতা-পুত্র নিহত

এম এ মুন্না, পিরোজপুর প্রতিনিধি ।

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

পিরোজপুরের নাজিরপুরে ইমাদ পরিবহনের একটি বাসের ধাক্কায় পিতা-পুত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

আজ (১৭ ফেব্রুয়ারি) সকালে পিরোজপুর জেলার নাজিরপুর-মাটিভাঙ্গা সড়কের রুহিতলাবুনিয়া নামক স্থানে ঘটনা ঘটে বলে জানান নাজিরপুর থানা পুলিশের ওসি মো: মাহামুদ আল ফরিদ ভূইয়া । দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলো  পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার চালিতাবাড়ি গ্রামের হালিম মোল্লার ছেলে মাহাবুব মোল্লা (৩৫) ও মাহাবুব মোল্লার ছেলে ইয়াদ আলী মোল্লা (১৫)। এ ঘটনায় উপজেলার হুগলাবুনিয়া গ্রামের মোক্তার শেখের ছেলে ভ্যানচালক মইন শেখ (১৫) গুরুতর আহত হয়েছেন।

নাজিরপুর থানা পুলিশের ওসি মো: মাহামুদ আল ফরিদ ভূইয়া জানান, সোমবার  সকালে পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নাজিরপুর-মাটিভাঙ্গা সড়কের রুহিতলাবুনিয়া এলাকায় একটি ব্যাটারি চালিত ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহাবুব মোল্লা ও তার ছেলেকে মৃত ঘোষণা করেন।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  চিকিৎসক ডা. মশিউর রহমান জানান, গুরুতর আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ।
এ বিষয়ে নাজিরপুর থানা পুলিশের ওসি মো. মাহামুদ আল ফরিদ ভূইয়া জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের পারিবারিক সূত্রে নিশ্চিত হয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুইজনকে মৃত ঘোষণা করা হয়েছে। গুরুতর আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.