× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আওয়ামীলীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে

কক্সবাজার জেলা সমাবেশে সালাউদ্দিন আহমদ

অন্তর দে বিশাল (স্টাফ রিপোর্টার) কক্সবাজার প্রতিনিধি।

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৭ পিএম । আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৪ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

দিল্লীতে গিয়ে আওয়ামীলীগের রাজনৈতিক মৃত্যু ও দাফন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ (১৭ ফেব্রুয়ারি) বিকালে কক্সবাজার শহরের প্রাণকেন্দ্র বাহারছড়া মুক্তিযোদ্ধা/গোলচত্বর মাঠে বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন তিনি।


তিনি আরো বলেন, মুর্দা ফ্যাসিস্ট হাসিনা এখন কাফন পড়ে কথা বলছে দিল্লী থেকে। বাহ! বাংলাদেশের এই গণতান্ত্রিক ময়দানে , নতুন বাংলাদেশে মুর্দা কথা বললে কি মানায়? মুর্দায় কি কথা বলা জায়েস আছে। ঢাকা থেকে না বলে হেডকোয়ার্টার থেকে বলে।  বিএনপির ইতিহাস বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনের ইতিহাস।  বিএনপির ইতিহাস বাংলাদেশের স্বৈরাচার শাসক এরশাদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে আপসহীন নেত্রীর খেতাব নিয়ে বেগম খালেদা জিয়ার স্বৈর সামরিক হটানোর ইতিহাস।


বিএনপির ইতিহাস বাংলাদেশের সাংবিধানিক ভাবে সংসদীয় শাসনের ইতিহাস। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বহুদলীয় গণতন্ত্রের, সংসদীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া।


৬৯ এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পাকিস্তানের এদেশের শাসন ক্ষমতার সমস্ত স্বপ্ন মৃত্যু বরণ করেছিলো। বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়েছিলো এবং মুসলিম লীগ ও পশ্চিম পাকিস্তানের খোদা হাফেজ হয়ে গিয়েছে।

এ ইতিহাস টেনে আনার কারণ হিসেবে তিনি বলেন, আওয়ামীলীগের ইতিহাস, নিজেরাই নিজেদেরকে দাফন করে ফেলার ইতিহাস। ১৯৭৫ সালে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান আওয়ামীলীগের সাংবিধানিক কবর রচনা করে গেছিলেন। সেইসাথে বহুদলীয় গণতন্ত্রের কবর রচনা করে গেছিলেন স্বৈরশাসক একনায়ক শেখ মুজিব। আর তার কন্যা আওয়ামীলীগের দাফন করে গেছেন ২০২৪ সালের ৫ আগস্ট।


শেখ হাসিনাকে জাতিসংঘ স্বীকৃত জঘন্যতম গণহত্যাকারী হিসেবে উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, হাসিনা মাঝেমধ্যে কাফন পরে বক্তব্য দিয়ে দেশে অস্থিরতা করতে চায়। হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে। নিজেই দায়ী নিজের এই মৃত্যুর জন্য।


এ-সময় কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না সঞ্চালনায় বিশাল সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-কেন্দ্রীয় মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও কক্সবাজার -৩ আসনের সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম,সহ-সাংগঠনিক সম্পাদক, হারুন-অর-রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল।


বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপি,যুবদল, ছাত্রদল, কৃষকদল,সেচ্ছাসেবকদলসহ অঙ্গসংগঠন শীর্ষ পর্যায়ের নেতৃত্ববৃন্দ। দীর্ঘ প্রায় এক যুগ পর কক্সবাজার জেলা শহরে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।  


বক্তব্য'রা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবি সামনে রেখে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.