× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিংড়ায় জামায়াত নেতাকে মারধর মামলায় ইউপি চেয়ারম্যান সহ ২ জন গ্রেপ্তার

সিংড়া (নাটোর) প্রতিনিধি।

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

নাটোরের সিংড়া উপজেলা ছাতারদিঘী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক নামে একজন জামায়াত নেতাকে অপহরণের পর হাতুড়িপেটা ও নির্যাতনের মামলায় ২ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। আটককৃতরা হলেন, ছাতারদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ বাদশা ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন আলী। 

ভুক্তভোগী আব্দুর রাজ্জাক সিংড়া উপজেলার করচমাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার ছাতারদিঘী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি এবং করচমারিয়া জামে মসজিদের ইমাম ছিলেন ।
সিংড়া থানার ওসি আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, তারা আদালতে আত্মসমর্পণ করলে আদালত কারাগারে পাঠায়।

উল্লেখ্য,  ৩রা ডিসেম্বর সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা করেন  ভুক্তভোগী জামায়াত নেতা আব্দুর রাজ্জাক।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.