× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পটুয়াখালী জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মহাসিন ও সম্পাদক রুবেল

পটুয়াখালী প্রতিনিধি।

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১১ পিএম

ছবিঃ সংগৃহীত।

মহাসিন ইসলামকে সভাপতি ও রুবেল মাহমুদকে সাধারণ সম্পাদক করে পটুয়াখালী জেলা ছাত্র অধিকার পরিষদের  নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে।  আজ ( ২৭ জানুয়ারি) দিবাগত রাতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোঃ শাহআলম। ৬৬ সদস্য বিশিষ্ট কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন আতিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক  পদে রয়েছেন মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক  পদে রয়েছেন রাজু আহম্মেদ  এবং অর্থ সম্পাদক রয়েছেন কাওসার মোল্লাকে। 

উল্লেখ্য, প্রায় দুই বছর আগে পটুয়াখালী জেলা ছাত্র অধিকার পরিষদের কমিটি বিলুপ্ত করা হয়।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.