ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুণ্টা বাজারে গত বুধবার রাত ৯ টায় অভিযান পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন।
চুন্টা বাজারের জয়দুর্গা ভান্ডার নামক ১টি দোকানে অবৈধ ভাবে টিসিবি'র তেল বিক্রি করার অপরাধে দোকানদার পলাশ পালকে ৩৭ বোতল টিসিবির সয়াবিন তেল সহ আটক করে। পলাশ পালকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন জানান, এ অভিযান চলমান থাকবে, সংশ্লিষ্ট টিসিবি ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের ও লাইসেন্স বাতিলের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।