× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুষ্টিয়ায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরিফ খন্দকার কুষ্টিয়া প্রতিনিধি।

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

কুষ্টিয়ার মিরপুরে রাকিবুল ইসলাম (২৬) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার কাতলামারি এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রাকিবুল ইসলাম কাতলামারি গ্রামের সামু আলীর ছেলে। তিনি কনস্টেবল পদে ঝিনাইদহ পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।

জানা গেছে, আজ সকাল ১০টার দিকে ডেকেও রাকিবুলের কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা দেখেন তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, রাকিবুল ইসলামের পরিবারের আর্থিক অবস্থা ভালো না। তার বাবা ব্যবসা করতেন। তার কাছে বিভিন্ন লোকজন টাকা-পয়সা পান। টাকা পরিশোধের জন্য তারা চাপ দিচ্ছিলেন। এ কারণে আত্মহত্যার এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.