× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চন্দনাইশে কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ

আরফাত হোসেন- দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি।

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১২ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নে কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ (২৭ ফেব্রুয়ারি) কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর কুমার দে'র সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক আবদুল আজিজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও প্রতিষ্টাতা মহোদয়ের সুযোগ্য সন্তান মো. বেলাল উদ্দিন চৌধুরী, এডহক কমিটির অভিভাবক সদস্য আবদুল্লাহ হোসাইন।

বক্তব্য রাখেন, শিক্ষক যথাক্রমে, ফরিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, পারভিন আকতার, মাও. জহুরুল আলম।শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মুবিনা খানম, জান্নাতুল কাউছার, মাফতুহা করিম, শোয়াইব উদ্দিন জায়েদ, সাবরিনা নুর আলিফা, সানজিদা সুলতানা প্রমুখ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.