× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুলবাড়ীর নিখোঁজ অটো চালকের মরদেহ মিললো ধানক্ষেতে

মাহফুজার রহমান মাহফুজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।

০১ মার্চ ২০২৫, ১৬:৩১ পিএম

ছবিঃ সংগৃহীত।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোঁচবাড়ি গ্রামের অটোরিকশা চালক বেলাল হোসেন (২৬)। তিনি ওই এলাকার নূরনবী মিয়ার ছেলে। গত শুক্রবার জুম্মার নামাজ শেষে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। তার ব্যবহৃত মোবাইলটিও রেখে আসেন বাড়িতে। দিন পেরিয়ে রাত গভীর হলেও বাড়ি ফেরেনি বেলাল। পরিবারের লোকজন বিভিন্নস্থানে তার খোঁজ করতে থাকেন। 

পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বেলালের সন্ধান চেয়ে পোস্ট করেন। সকালে খোঁজ মেলে বেলালের। তবে জীবিত নয়। পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলা নেওয়াশী ইউনিয়নের হীরার ভিটা গ্রামের ধানক্ষেত থেকে বেলালের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

শনিবার সকাল আনুমানিক ৯ টার দিকে এলাকাবাসী ওই এলাকার কৃষক আবু সাঈদের ধানক্ষেতে যুবকের মরদেহ দেখতে পায়। এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে হাজারো মানুষের ঢল নামে ঘটনাস্থলে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাগেশ্বরী ও ফুলবাড়ী থানা পুলিশ। মরদেহটি বেলালের বলে সনাক্ত করেন নিহতের মামা মফিজুল ইসলাম । 

ঘটনাস্থল নাগেশ্বরী থানা এলাকায় হওয়ায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় নাগেশ্বরী থানা পুলিশ। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.