× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজীপুরে বনের ভেতর চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

গাজীপুর প্রতিনিধি

০১ মার্চ ২০২৫, ১৭:১৯ পিএম । আপডেটঃ ০১ মার্চ ২০২৫, ১৭:২১ পিএম

ছবিঃ সংগৃহীত।

গাজীপুর সদর উপজেলায় ইয়াসিন রানা (২৩) নামে এক অটোচালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ(১ মার্চ) সকালে সদর উপজেলার সিংড়াতলী এলাকার গজারি বনের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইয়াসিন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার সুতারপাড়া এলাকার ওসমান গণির ছেলে। তিনি গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকার মনাফের বাড়িতে ভাড়া থাকতেন।

পরিবারের লোকজন জানায়, প্রতিদিনের মতো শুক্রবার সকালে অটোরিকশা নিয়ে বের হন ইয়াসিন। তবে রাতে তিনি বাসায় ফেরেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে শনিবার সকালে স্থানীয়রা গজারি বনের ভেতর তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.