× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভে বাজার সিন্ডিকেট ভেঙে ফেলার দাবি

কামরুল হাসান টিটু,রংপুর ব‌্যু‌রো

০১ মার্চ ২০২৫, ১৮:৩৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

রংপু‌রে ইসলামী আন্দোলন বাংলাদেশ রমজানের পবিত্রতা রক্ষায় বাজার সিন্ডিকেট ভেঙে ফেলে দ্রুব্যমুল্য সহনশীল রাখার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। এসময় ১২ ঘণ্টার মধ্যে বাজার সিন্ডিকেট ভেঙে ফেলার দাবী জানান তারা। 

গতকাল  শনিবার দুপুরে রংপুর নগরীর সিটি পার্ক মার্কেটের সামনে সংগঠনের জেলা ও মহানগর কমিটি আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, রমজান মাস আসলেই বাজার সিন্ডিকেট বেশি মুনাফার লোভে বাজারে পণ্যের স্বল্পতা দেখিয়ে দাম বাড়িয়ে দেয়। অফিসে বসে থেকে প্রশাসন কখনই বাজার সিন্ডিকেট ভাঙতে পারবে না। বিক্ষোভ সমাবেশ থেকে ১২ ঘণ্টার মধ্যে বাজার সিন্ডিকেট ভেঙে ফেলার দাবি জানাচ্ছি। আর যদি প্রশাসন এটি করতে না পারে তবে আমরা দায়িত্ব নিতে চাই। দায়িত্ব পেলে তিনদিনের মধ্যে বাজার ঠিক করে দেব ইনশাআল্লাহ। 

বক্তারা আরো বলেন, ৫ আগস্ট পরবর্তি ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আরেকটি চাঁদাবাজ দল মাথাচাড়া দিয়েছে। অথচ অন্তর্র্বতীকালীন সরকার কিছুই করছে না। প্রশাসন চাইলে ২৪ ঘণ্টার মধ্যে এসব চাঁদাবাজদের কালো হাত ভেঙে দিতে পারে তারা। এ সরকারের সাত মাস হয়ে গেলেও সংস্কারের কথা বললেও তারা এখন পর্যন্ত কোনো চমক দেখাতে পারেননি। আপনাদের সামনে একটি সুযোগ এসেছে, রমজান মাসে ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দিয়ে দেশব্যাপী একটি চমক তৈরি করুন, যাতে করে জনগণ কিছুটা হলেও আপনাদের ওপর সন্তুষ্ট হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগরের সভাপতি মুফতি আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি এজিএম গোলাম মোস্তফা, মহানগর শাখার সাধারণ সম্পাদক আমিরুজ্জামান পিয়ালসহ অন্যরা। সমাবেশ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর শাখার ব্যানারে একটি মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.