× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জয়পুরহাটে বাজার মনিটরিং অভিযানে দুই ব্যবসায়ীর জরিমানা

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি।

০১ মার্চ ২০২৫, ১৮:৪৩ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

 জয়পুরহাটের ক্ষেতলালে পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত।

১ মার্চ (শনিবার) বেলা ১২টায় উপজেলার ইটাখোলা বাজার ও বটতলী বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে মূল্য তালিকা না থাকা, রশিদ সংরক্ষণ না করা, বিএসটিআইয়ের অনুমোদন বিহীন ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রি করাসহ বিভিন্ন অনিয়মের জন্য মোবাইল কোর্টের মাধ্যমে বেকারী মালামাল প্রস্তুতকারক একটি প্রতিষ্ঠানের তিন হাজার টাকা এবং সড়ক ও জনপদ আইন অমান্য করে অবৈধভাবে রাস্তায় ইটের খোয়া রাখার অপরাধে আরেক জনকে তিন হাজার টাকা সহ মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার জাহিদুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের স্যানেটারী ইন্সপেক্টর হারুনুর রশিদ, ক্ষেতলাল থানার তদন্ত কর্মকর্তা শ্রী দিপেন্দ্রনাথ সিংহ ও উপজেলা পরিষদের সি,এ এস এম শওকত প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে দুইটি প্রতিষ্ঠানের জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.