× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নোয়াখালীতে সংস্কারের মধ্যদিয়ে গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের দাবি

মোঃএনায়েত হোসেন ,নোয়াখালী প্রতিনিধি।

০১ মার্চ ২০২৫, ১৮:৫৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে মানববন্ধন করছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।  আজ (১ মার্চ) বেলা সোয়া ১১টায় নোয়াখালী নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে নাগরিক সমাজের প্রতিনিধি,সাংবাদিক,সমাজকর্মীসহ বিভিন্ন শেণি পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এ সময় সমাবেশে সুজন,নোয়াখালী জেলা কমিটির সভাপতি মোল্লা হাবিবুর রাছুল মামুন অ্যাডভোকেট,সাধারণ সম্পাদক সম্পাদক আবু নাছের মঞ্জু,বেগমগঞ্জ উপজেলা কমিটির সভাপতি গোলাম মহিউদ্দিন নসু,সাংবাদিক মাহবুবুর রহমান,নারী নেত্রী নাছিমা মুন্নি, অবসরপ্রাপ্ত শিক্ষক সাহিদা পারভীন সহ অন্যান্যেরা বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা নোয়াখালীসহ সারাদেশে চুরি,ডাকাতি,ছিনতাই,ধর্ষণসহ অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সাথে সংস্কার ও নির্বাচনের মধ্য দিয়ে সমাজ বিনির্মাণের দাবি জানান। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.