× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাজেকে পরিকল্পিত পর্যটন হিসেবে গড়ে তোলা হবে: ব্রি. জে. শরীফ মোঃ আমান

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

০১ মার্চ ২০২৫, ১৯:১১ পিএম

ছবিঃ সংগৃহীত।

সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অর্থসহায়তা দিলো সেনাবাহিনী। আজ (১ মার্চ) দুপুরে সাজেক রুইলুই পর্যটনকেন্দ্রের স্টোন গার্ডেনে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।


এ সময় তিনি বলেন, ‘সাজেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তরা যাতে ঘুরে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সেনাবাহিনী।’ ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সাজেকে পরিকল্পিত পর্যটন হিসেবে গড়ে তোলা হবে বলে জানান তিনি।

এ ছাড়াও সাজেকে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, হাসপাতাল স্থাপন ও পানি ব্যবস্থা নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার। এ সময় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও অংশীজনদের সঙ্গে সভাও করেন তিনি।

উল্লেখ্য, গত সোমবার সাজেক পর্যটনকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের ৩৬টি বসতবাড়ি, ৩৪টি রিসোর্ট ও কটেজ, রেস্টুরেন্টসহ ৯৫টি স্থাপনা পুড়ে যায়। এতে অন্তত ১০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.