× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেশে সন্ত্রাস, ধর্ষণ ও দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের দাবিতে ভূঞাপুরে মানববন্ধন

মোঃ শহিদুল ইসয়াম, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।

০১ মার্চ ২০২৫, ১৯:৪০ পিএম

ছবিঃ সংগৃহীত।

দেশে সন্ত্রাস, ছিনতাই, খুন, ধর্ষণ ও দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের দাবীতে টাঙ্গাইলের ভূঞাপুরে সুজন (সুশাসনের জন্য নাগরিক) এর মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ (১ মার্চ) ভূঞাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, দেশজুড়ে সন্ত্রাস, ছিনতাই, খুন ও ধর্ষণ বেড়ে গেছে। পাশাপাশি দ্রব্যমূল্য দিন দিন ঊর্ধ্বমুখী। যা বর্তমান সরকার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ডরোধে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান সুজনের নেতারা।

সুজন সভাপতি অধ্যাপক মির্জা মহীউদ্দীন আহমেদের সভাপতিত্বে এবং সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক শাহ আলম প্রামাণিক, অধ্যাপক আখতার হোসেন খান, প্রধান শিক্ষক আব্দুস সালাম, সুজন সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মিজানুর রহমান, জেলা সেবক সম্পাদক নাজিম উদ্দীন, ব্লাডগ্রুপ প্রতিষ্ঠাতা সাইফুল্লাহ রাব্বি অনিক, প্রতিভা ছাত্র ও যুব সংগঠন সভাপতি রনি প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.